Disable copy & paste

প্রাক প্রাথমিক থেকে এইচএসসি পর্যন্ত সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য আমাদের সেন্টারে কোচিং করার সুযোগ আছে । পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের সেন্টারে ভর্তি হয়ে বাসায় বসে অনলাইনে ইংরেজিসহ ক্লাস করার সুযোগ আছে। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আমাদের মোবাইল +8801711360475 নাম্বারে যোগাযোগ করুন।


 জীবনে ক্রমাগত উন্নয়নের ১১ কৌশল

এজাজ পারভেজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, 

  

জীবনে ক্রমাগত উন্নয়নের ১১ কৌশল

মহামনীষীরা বলেন, যদি গতকালের থেকে আজকের দিনটি উত্তম না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য। এ কথা থেকে সুস্পষ্ট বোঝা যায় সফলতার জন্য ক্রমাগত উন্নতির গুরুত্ব। প্রাত্যহিক জীবনে সহজ কয়েকটি কৌশল অবলম্বন করলেই আত্মোন্নয়নে ক্রমাগত উন্নতি করা সম্ভব। লিখেছেন এজাজ পারভেজ


প্রতিদিন ৩০ মিনিট অনুশীলন


কোনো একটি বিষয় পরিপূর্ণভাবে আয়ত্ত করতে হলে নিয়মিত অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় ওই নির্দিষ্ট ক্ষেত্রে একজন মানুষকে সেরাদের সেরা বানিয়ে দেয়। অন্যদিকে দীর্ঘদিনের চর্চার অভাবে মরিচা ধরে অর্জিত গুণপনাতেও। প্রতিদিনের অনুশীলন এতই গুরুত্বপূর্ণ। তাই একটি রুটিন তৈরি করে ৩০ মিনিট সময় নির্দিষ্ট করুন। সে সময়ে প্রতিদিন চর্চা করুন সেই বিষয়টি, যেটিতে আপনি দক্ষ হতে চান। এখানেই কিন্তু শেষ কথা নয়, কোনো বিষয়ে দক্ষ হওয়ার পর সেই দক্ষতা ধরে রাখার জন্যও দরকার ধারাবাহিক অনুশীলন। তাই চর্চাটি থামাবেন না। The Great Bangladesh 


সপ্তাহভিত্তিক অনুশীলন


প্রতি সপ্তাহে একটি বিষয় বা কাজকে নির্দিষ্ট করুন, যে বিষয় বা কাজে এই এক সপ্তাহে অনুশীলনের মাধ্যমে একটি নির্দিষ্ট স্তরের দক্ষতা অর্জন করতে চান। ক্রমাগত একটি বিষয়ে উন্নতির ফলে বিভিন্ন বিষয়ে আপনার যে গড়মান তার উন্নতি হবে।


মনছবি অনুশীলন করুন


প্রতিদিন ৫ মিনিট মনছবি অনুশীলন করুন। মনছবি হলো, আপনি যে লক্ষ্য অর্জন করতে চান নিজেকে সে অবস্থানে কল্পনা করা।


সকালের শরীরচর্চা


বলা হয়ে থাকে, দিনের শুরু যদি ভালো হয় তবে দিনটিও ভালো কাটবে। সকালের কর্মকাণ্ডের ওপর নির্ভর করে সারা দিনের সাফল্য। সকালে যদি হালকা শরীরচর্চা করা হয় এবং সুষম নাশতা করা হয় তাহলে তা সারা দিনের কাজের শক্তির উৎস হিসেবে কাজ করে। তাই প্রতিদিন সকালে দশ মিনিট শরীরচর্চা ও সুষম খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।


ছোট ছোট সাফল্যকে উদযাপন করুন


চূড়ান্ত সাফল্য হলো ছোট ছোট সাফল্যের সমষ্টি। তাই লক্ষ্য অর্জনের পথে যে ছোট ছোট সাফল্য অর্জিত হচ্ছে তা উদযাপন করুন। এই উদযাপন আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।


উন্নয়নের খতিয়ান রাখা


প্রতিদিন রাতে ঘুমানোর আগে ডায়েরিতে লিখে রাখুন কোন কাজটি আজ আপনি ভালো করেছেন। সেটিতে আরও দক্ষ হয়ে উঠতে চেষ্টা করুন পরদিন।


আত্মশক্তির নিরাময় করুন


কিছু মানুষ ও পরিবেশ আছে, যা আমাদের অন্তর্গত শক্তিকে বৃদ্ধি করে, আমাদের মনোবল চাঙ্গা করে। আমরা তাদের উপস্থিতিতে ইতিবাচক হয়ে ওঠি, আশাবাদী হয়ে ওঠি, লক্ষ্য অর্জনে সচেষ্ট হই। এই মানুষ, পরিবেশ ও সময়কে চিহ্নিত করতে হবে। এ ধরনের প্রভাবকের সংস্পর্শে বেশি বেশি থাকতে হবে এবং এর বিপরীত ধরনের মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকতে হবে।


রুটিনে রাখুন ডিভাইসহীন সময়


অতিরিক্ত স্ত্রিন টাইম আমাদের শরীর, মন, চোখ, মেরুদণ্ড প্রভৃতির জন্য ক্ষতিকর। এ জন্য দিনের একটি সময় নির্দিষ্ট রাখুন যখন আপনি কোনো ডিভাইস ব্যবহার করবেন না। ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে থেকে সব ধরনের ডিভাইস ব্যবহার থেকে দূরে থাকতে হবে। তবেই নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা সম্ভব হবে।


২ মিনিট নীতি


অনেক ছোট ছোট কাজ আছে যেগুলো এখন না তখন এমন করে করা হয়েই ওঠে না। কোনো কাজ করতে যদি দুই মিনিটের কম সময় লাগে তাহলে দ্বিধা না করে এখনই করতে শুরু করুন।


সাহায্য করুন অন্যকে


মানুষ সামাজিক প্রাণী। সামষ্টিক সাফল্যের মাঝেই তার সাফল্য নিহিত। তাই সমাজে ইতিবাচকতা ছড়িয়ে দিতে কাজ করুন। দিনে কমপক্ষে একজন সাহায্য করতে চেষ্টা করুন। এটি আপনার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেবে।     


সফলদের জীবনী পড়ুন


সফলতার পথ জানেন সফলরাই। তাদের জীবন ও কর্ম সফলতার রেসিপি। তাই তাদের জীবনী পড়–ন বেশি বেশি। সফলদের জীবনী পড়লে দেখা যাবে যে, তাদেরও জীবনে নানা প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু তারা তাতে ভেঙে পড়েননি। সংগ্রাম চালিয়ে গেছেন। তারা সফল হয়েছেন কারণ তারা কখনো হাল ছাড়েননি। সফলদের জীবনী পড়লে আপনি অনুপ্রাণিত হবেন।


সোর্স দেশ রুপান্তর

সদস্য সচিবের কাজ

 সদস্য সচিব সমিতির সম্পাদক হিসাবে কাজ করেন । সোসাইটিস রেগুলেশন অ্যাক্টের উদ্দেশ্যে, সেক্রেটারি সোসাইটির প্রধান সচিব হিসাবে বিবেচিত হবে।

একজন সদস্য সচিবের কাজ

 একজন সদস্য সচিব নির্বাহী দায়িত্ব পালন করে থাকেন। সভাপতির অনুমতিক্রমে সভা ডাকবেন। অথ্যাৎ তিনি একজন সাধারণ সম্পাদক/ পদাধিকার বলে সদস্য সচিব। আর্থিক হিসাব রাখবেন। সর্বোচ্চ 1000/5000 টাকা পর্যন্ত হাতে নগদ রাখতে পারবেন। সভাপতি ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে হিসাব পরিচালনা করতে পারবেন। সভা পরিচালনা করবেন। সংস্থার নির্বাহী দায়িত্ব পালন করবেন। সভাপতির পরেই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সদস্য সচিব।

চাকরি করতে চাইলে আবেদনপত্র যেভাবে লিখতে হয়

 ০৫ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

বরাবর

অধ্যক্ষ মহোদয়

আল হিকমাহ ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল

৮১৮, পূর্ব মাধবপুর, মাধবপুর, হবিগঞ্জ।

বিষয়ঃ ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন


জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ আবুল বাশার গত ০৪-১০-২০২৪ খ্রিষ্টাব্দ রোজ সোমবারে আপনার "আল হিকমাহ ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল"  এর ব্লগসাইট ও ফেইসবুক পেইজ এর মাধ্যমে জানতে পারলাম আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিতে যাচ্ছেন ।  আমি ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় আত্ননিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছি। উল্লেখ্য আমি রোজ এশিয়া স্কুল অ্যাান্ড কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হই । তারপর আল হিকমাহ ইন্টারন্যাশনাল গ্রামার কলেজ থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হই । তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ খ্রিষ্টাব্দে সিজিপিএ ৩.৫০ পেয়ে রসায়নে অনার্স সম্পন্ন করি এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ২০২৩ খ্রিষ্টাব্দে সিজিপিএ ৪.০০ পেয়ে রসায়নে মাষ্টার্স সম্পন্ন করি। অধিকিন্তু "এভিনিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার" থেকে সিজিপিএ ৩.০০ পেয়ে কম্পিউটার এপ্লিকেশনে ৬ মাসের ডিল্পোমা কোর্স সম্পন্ন করি ।




অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন উপরে উল্লেখিত আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা,  চাকরি করার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করার তীব্র ইচ্ছা ইত্যাদি বিষয় বিবেচনা করে আমাকে চাকরিতে নিয়োগদানের ধাপসমূহ সুসম্পন্ন  করার সুযোগ দানের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগদানে বাধিত করলে আমি খুবই উপকৃত হব এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব।


নিবেদক

মোহাম্মদ আবুল বাশার

৮৭৯ মাষ্টারবাড়ি, চাপরতলা, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়া

মোবাইলঃ +8801711 000 000

ঈমেইলঃ- abulbasharbdpr@gmail.com


আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত বিবরণঃ-

 আসসালামু আলাইকুম!

সম্মানিত অভিভাবক! আমাদের “এভিনিউ এডুকেয়ার” এর অনলাইন কোর্স ও অফলাইন কোর্স গ্রুপে আপনাকে স্বাগতম।

#আমাদের এই গ্রুপে প্লে-নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাডেমিক বিষয়গুলো অনলাইনে এবং অফলাইনে পড়ানো হয়। বিশেষ করে ইংরেজি গণিত আইসিটি বিষয়গুলোর উপর আমাদের অনেকগুলো ব্যাচ চালু আছে।

#প্রাইমারি স্কুলের সিলেবাস পরিপূর্ণভাবে সুসম্পন্ন করতে আমাদের টিমে আছে স্পেশাল টিচার, যাদের তত্ত্বাবধানে আপনার সন্তানকে পড়ালে ভবিষ্যতের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই প্রাইমারির পড়াটা সহায়ক ভুমিকা পালন করবে।

#ক্যাডেট কলেজে যারা ভর্তি হতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কোচিং সেন্টারের অনলাইন ও অফলাইন ব্যাচগুলোতে ক্যাডেট কলেজ ভর্তির সিলেবাসগুলো অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় ।

#আমাদের টিমে আছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পরিচালক ও শিক্ষকবৃন্দ।

#আমাদের প্যাকেজগুলো সম্পর্কে জানতে https://avenueeducare.blogspot.com/search/label/Package%20%3A%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%9C লিঙ্কে ক্লিক করুন।

 

 

মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার জন্য মুহতামিম বরাবর অগ্রিম ছুটি চেয়ে আবেদনপত্র লিখুন

২৬-০৯-২০২৪ খ্রিষ্টাব্দ

বরাবর

মুহতামিম মহোদয়

মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা মাধবপুর

৮১৮ পূর্ব মাধবপুর, মাধবপুর হবিগঞ্জ।

বিষয়ঃ বাড়িতে যাওয়ার জন্য ছুটির আবেদন প্রসঙ্গে

জনাব

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার মাদরাসার একজন নিয়মিত ছাত্র।  আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রোজ সোমবারে আমার মেঝো চাচার বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।  উক্ত বিয়েতে সকল আত্নীয় স্বজন আমাদের বাড়িতে আসবে এবং উনাদের আপ্যায়ন, মেহমানদারি করার জন্য আমিসহ আমাদের পরিবারের সকল সদস্য আগে থেকেই আমাদের বাড়িতে উপস্থিত থাকা খুবই জরুরী । তাই ০২ দিন আগেই বাড়িতে গিয়ে আমার উস্পস্থিত হওয়া জরুরী এবং এই ছুটির ব্যাপারে আমার বাবা ও মা উভয়ের সম্মতি আছে ।

  চলতি বছরে আমার ভোগকৃত ছুটির পরিমান ০৭ দিন 

আর আজ থেকে ৩৬ দিন আগে আমি ০২ দিনের জন্য ছুটি কাটিয়েছিলাম


অতএব হুজুর সমীপে আকুল আবেদন এই যে উপরে উল্লেখিত বিষয়ের গুরুত্ব, বাবা মায়ের সম্মতি, শ্রেণি শিক্ষকের অনুমতি ও আমার অতীত ছুটির ট্র‍্যাক রেকর্ড বিবেচনা করে আমাকে ছুটি দানে বাধিত করলে আমি কৃতজ্ঞ থাকব  ।

নিবেদক

আপনার একান্ত অনুগত ছাত্র

মোহাম্মদ মামুনুল হ্বক জাকারিয়া

বিভাগ- হিফজ

গ্রুপ-  দশপাড়া

আইডি নং- ২৪০৭০০৯



মন্তব্য-

ছাত্রের স্বাক্ষর

বাবা অথবা মায়ের স্বাক্ষর

ট্র্যাক রেকর্ড ডায়েরি থেকে

শ্রেণি শিক্ষকের স্বাক্ষর

সবার শেষে মুহতামিমের স্বাক্ষর 

ফাইলে জমা থাকবে ।

ছুটি কাটিয়ে আসার পর আবেদনপত্র লালকালি দিয়ে আপডেট হবে, ডায়েরি আপডেট হবে এবং সবার শেষে রেকর্ড-পারসন স্বাক্ষর করার পর মুহতামিম স্বাক্ষর করে ফাইলে যাবে ।



 

Monjil 33 Ayat

 . মনযিলঃ১ সূরা আল ফাতিহা

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَۙ‏ ﴿۱﴾ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ‏ ﴿۲﴾ مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِؕ‏ ﴿۳﴾ اِيَّاكَ نَعۡبُدُ وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ‏ ﴿۴﴾ اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۙ‏ ﴿۵﴾ صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ‏ ﴿۶﴾ غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ‏ ﴿۷﴾

অর্থঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম। আল হামদুলিল্লা-হি রাব্বিল-লামীন। আররাহমা-নির রাহীম। মা-লিকি ইয়াওমিদ্দীন। ইয়্যা-কা নাবুদুওয়া ইয়্যা-কা নাছতাঈন। ইহদিনাসসিরা-তাল মুছতাকীম। সিরা-তাল্লাযীনা আনআমতাআলাইহিম গাইরিল মাগদূ বিআলাইহিম ওয়ালাদ্দাল্লীন।

. মনযিলঃ২ সূরা বাকারার প্রথম আয়াত

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

الٓمّٓۚ‏ ﴿۱﴾ ذٰ لِكَ الۡڪِتٰبُ لَا رَيۡبَۛۚۖ فِيۡهِۛۚ هُدًى لِّلۡمُتَّقِيۡنَۙ‏ ﴿۲﴾ الَّذِيۡنَ يُؤۡمِنُوۡنَ بِالۡغَيۡبِ وَ يُقِيۡمُوۡنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقۡنٰهُمۡ يُنۡفِقُوۡنَۙ‏ ﴿۳﴾ وَالَّذِيۡنَ يُؤۡمِنُوۡنَ بِمَۤا اُنۡزِلَ اِلَيۡكَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِكَۚ وَبِالۡاٰخِرَةِ هُمۡ يُوۡقِنُوۡنَؕ‏ ﴿۴﴾ اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنۡ رَّبِّهِمۡ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ‏ ﴿۵﴾

উচ্চারণঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম। () আলিফ লাম মীম। () যা-লিকাল কিতা-বু লা-রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকীন। () আল্লাযীনা ইউমিনূনা বিলগাইবি ওয়াইউকীমূনাসসালা-তা ওয়া মিম্মা-রাঝাকনা-হুম ইউনফিকূ ন। () ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনঝিলা ইলাইকা ওয়ামা উনঝিলা মিন কাবলিকা ওয়াবিল -খিরাতি হুম ইউকিনূন। () উলা ইকাআলা-হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহূন।

. মনযিলঃ৩ সূরা বাকারার ১৬৩ নং আয়াত

وَاِلٰهُكُمۡ اِلٰهٌ وَّاحِدٌ  ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحۡمٰنُ الرَّحِيۡمُ‏ ﴿۱۶۳﴾

উচ্চারণঃ (১৬৩) ওয়া ইলা-হুকুম ইলা-হুওঁ ওয়া-হিদুল লা ইলা-হা ইল্লা-হুওয়ার রাহমা-নূর রাহীম।

. মনযিলঃ৪ সূরা বাকারার ২৫৫, ২৫৬ ২৫৭ নং আয়াত ( আয়াতুল কুরসী তার পরবর্তী আয়াত)

اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡحَـىُّ الۡقَيُّوۡمُ لَا تَاۡخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوۡمٌ‌ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ‌ؕ مَنۡ ذَا الَّذِىۡ يَشۡفَعُ عِنۡدَهٗۤ اِلَّا بِاِذۡنِهٖ‌ؕ يَعۡلَمُ مَا بَيۡنَ اَيۡدِيۡهِمۡ وَمَا خَلۡفَهُمۡ‌ۚ وَلَا يُحِيۡطُوۡنَ بِشَىۡءٍ مِّنۡ عِلۡمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرۡسِيُّهُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ‌‌ۚ وَلَا يَـــُٔوۡدُهٗ حِفۡظُهُمَا ‌ۚ وَ هُوَ الۡعَلِىُّ الۡعَظِيۡمُ‏ ﴿۲۵۵﴾ لَاۤ اِكۡرَاهَ فِى الدِّيۡنِ‌ۙ قَد تَّبَيَّنَ الرُّشۡدُ مِنَ الۡغَىِّ‌ۚ فَمَنۡ يَّكۡفُرۡ بِالطَّاغُوۡتِ وَيُؤۡمِنۡۢ بِاللّٰهِ فَقَدِ اسۡتَمۡسَكَ بِالۡعُرۡوَةِ الۡوُثۡقٰى لَا انْفِصَامَ لَهَا‌‌ ؕ وَاللّٰهُ سَمِيۡعٌ عَلِيۡمٌ‏ ﴿۲۵۶﴾ اَللّٰهُ وَلِىُّ الَّذِيۡنَ اٰمَنُوۡا يُخۡرِجُهُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوۡرِ‌ وَالَّذِيۡنَ كَفَرُوۡۤا اَوۡلِيٰٓـــُٔهُمُ الطَّاغُوۡتُۙ يُخۡرِجُوۡنَهُمۡ مِّنَ النُّوۡرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصۡحٰبُ النَّارِ‌‌ۚ هُمۡ فِيۡهَا خٰلِدُوۡنَ‏ ﴿۲۵۷﴾

উচ্চারণঃ (২৫৫) আল্লা-হু লাইলা-হা ইল্লা-হুওয়া আল হাইয়ুল কাইয়ূমু লা-তাখুযুহূ ছিনাতুওঁ ওয়ালা-নাওমুন লাহূ মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাইনদাহূইল্লা-বিইযনিহী ইয়ালামুমা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম ওয়ালা-ইউহ ীতূনা বিশাইইম মিনইলমিহীইল্লা-বিমা-শাআ ওয়াছি কুরছিইয়ুহুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়ালা-ইয়াঊদুহু হিফজু হুমা-ওয়া হুওয়ালআলিইয়ূলআজীম। (২৫৬) লাইকরা-হা ফিদ্দীনি কাততাবাইইয়ানার রুশদু মিনাল গাইয়ি ফামাইঁ ইয়াকফুর বিত্তা-গূতি ওয়া ইউমিমবিল্লা-হি ফাকাদিছ তামছাকা বিলউরওয়াতিল উছকা লানফিসা-মা লাহা-ওয়াল্লা-হু ছামীউনআলীম। (২৫৭) আল্লা-হু ওয়ালিইয়ূল্লাযীনা -মানূ ইউখরিজুহুম মিনাজ্জু লুমা-তি ইলান নূরি ওয়াল্লাযীনা কাফারুআওলিয়াউহুমুত্তা-গুতু ইউখরিজূনাহুম মিনান নূরি ইলাজ্জুলুমা-তি উলাইকা আসহা-বুন্না-রি হুম ফীহা-খা-লিদূ ন।

. মনযিলঃ৫ সূরা বাকারার শেষ আয়াত

لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الۡاَرۡضِ‌ؕ وَاِنۡ تُبۡدُوۡا مَا فِىۡۤ اَنۡفُسِكُمۡ اَوۡ تُخۡفُوۡهُ يُحَاسِبۡكُمۡ بِهِ اللّٰهُ‌ؕ فَيَـغۡفِرُ لِمَنۡ يَّشَآءُ وَيُعَذِّبُ مَنۡ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏ ﴿۲۸۴﴾ اٰمَنَ الرَّسُوۡلُ بِمَاۤ اُنۡزِلَ اِلَيۡهِ مِنۡ رَّبِّهٖ وَ الۡمُؤۡمِنُوۡنَ‌ؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيۡنَ اَحَدٍ مِّنۡ رُّسُلِهٖ‌ وَقَالُوۡا سَمِعۡنَا وَاَطَعۡنَا‌ غُفۡرَانَكَ رَبَّنَا وَاِلَيۡكَ الۡمَصِيۡرُ‏ ﴿۲۸۵﴾ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفۡسًا اِلَّا وُسۡعَهَا ‌ؕ لَهَا مَا كَسَبَتۡ وَعَلَيۡهَا مَا اكۡتَسَبَتۡ‌ؕ رَبَّنَا لَا تُؤَاخِذۡنَاۤ اِنۡ نَّسِيۡنَاۤ اَوۡ اَخۡطَاۡنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحۡمِلۡ عَلَيۡنَاۤ اِصۡرًا كَمَا حَمَلۡتَهٗ عَلَى الَّذِيۡنَ مِنۡ قَبۡلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلۡنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ ۚ وَاعۡفُ عَنَّا وَاغۡفِرۡ لَنَا وَارۡحَمۡنَا اَنۡتَ مَوۡلٰٮنَا فَانۡصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡكٰفِرِيۡنَ‏ ﴿۲۸۶﴾

উচ্চারণঃ (২৮৪) লিল্লা-হি মা ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদ, ওয়া ইন তুবদূ মা-ফী আনফুছিকুম আও তুখফূহু ইউহা-ছিবকুম বিহিল্লা-হু ফাইয়াগফিরু লি মাইঁ ইয়াশাউ ওয়া ইউআযযিবু মাইঁ ইয়াশাউ ওয়াল্লা-হু আলা-কুল্লি শাইয়িন কাদীর। (২৮৫) -মানাররাছূলু বিমা উনঝিলা ইলাইহি মির রাব্বিহী ওয়াল মুমিনূনা, কুল্লুন -মানা বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুছুলিহী লা-নুফাররিকু বাইনা আহাদিম মির রুছুলিহী ওয়া কা-লূ ছামিনা ওয়াআতানা গুফরা-নাকা রাব্বানা-ওয়া ইলাইকাল মাসীর। (২৮৬) লা-ইউকালিলফুল্লা-হু নাফছান ইল্লা-উছআহা-লাহা-মা কাছাবাত ওয়াআলাইহা-মাকতাছাবাত রাব্বানা-লা-তুআ-খিযনা ইন নাছীনা-আও আখতানা-রাব্বানা ওয়ালা-তাহমিলআলাইনা-ইসরান কামা-হামালতাহূ আলাল্লাযীনা মিন কাবলিনা-রাব্বানা-ওয়ালা তুহাম্মিলনা-মা-লা-ত্ব-কাতা লানা-বিহী ওয়াফুআন্না-ওয়াগফিরলানা-ওয়ারহামনা-আনতা মাওলা-না-ফানসুরনা-‘আলাল কাওমিল কা-ফিরীন।

. মনযিলঃ৬ সূরা আলে ইমরানের ১৮ নং আয়াত

شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالۡمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الۡعِلۡمِ قَآٮِٕمًا ۢ بِالۡقِسۡطِ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُؕ‏ ﴿۱۸﴾

উচ্চারণঃ (১৮) শাহিদাল্লা-হু আন্নাহু লা ইলা-হা ইল্লা-হুওয়া ওয়াল মালাইকাতুওয়া উলুলইলমি কাইমাম বিলকিছতিলাইল্লা-হা ইল্লা-হুওয়াল আঝীঝুল হাকীম।

. মনযিলঃ৭ সূরা আলে ইমরানের ২৬ ২৭ নং আয়াত

قُلِ اللّٰہُمَّ مٰلِکَ الۡمُلۡکِ تُؤۡتِی الۡمُلۡکَ مَنۡ تَشَآءُ وَتَنۡزِعُ الۡمُلۡکَ مِمَّنۡ تَشَآءُ ۫ وَتُعِزُّ مَنۡ تَشَآءُ وَتُذِلُّ مَنۡ تَشَآءُ ؕ بِیَدِکَ الۡخَیۡرُ ؕ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۲۶﴾ تُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَتُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ ۫ وَتُخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَتُخۡرِجُ الۡمَیِّتَ مِنَ الۡحَیِّ ۫ وَتَرۡزُقُ مَنۡ تَشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۲۷﴾

 

উচ্চারণঃ (২৬) কুল্লিলা-হুম্মা মা-লিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানঝিউল মুলকা মিম্মান তাশাউ ওয়াতুইঝঝুমান তাশাউ ওয়া তুযিল্লুমান তাশাউ বিইয়াদিকাল খাইরু; ইন্নাকাআলা-কুল্লি শাইয়িন কাদীর। (২৭) তূলিজুল লাইলা ফিন্নাহা-রি ওয়াতূলিজুন্নাহা-রা ফিল্লাইলি ওয়াতুখরিজুল হাইইয়া মিনাল মাইয়িতি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়াতারঝুকু মান তাশাউ বিগাইরি হিছা-ব।

. মনযিলঃ৮ সূরা আরাফের ৫৪, ৫৫ ৫৬ নং আয়াত

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىۡ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ فِىۡ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسۡتَوٰى عَلَى الۡعَرۡشِ يُغۡشِى الَّيۡلَ النَّهَارَ يَطۡلُبُهٗ حَثِيۡثًا ۙ وَّالشَّمۡسَ وَالۡقَمَرَ وَالنُّجُوۡمَ مُسَخَّرٰتٍۢ بِاَمۡرِهٖ ؕ اَلَا لَـهُ الۡخَـلۡقُ وَالۡاَمۡرُ‌ ؕ تَبٰرَكَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِيۡنَ‏ ﴿۵۴﴾ اُدۡعُوۡا رَبَّكُمۡ تَضَرُّعًا وَّخُفۡيَةً‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الۡمُعۡتَدِيۡنَ‌ ۚ‏ ﴿۵۵﴾ وَلَا تُفۡسِدُوۡا فِى الۡاَرۡضِ بَعۡدَ اِصۡلَاحِهَا وَادۡعُوۡهُ خَوۡفًا وَّطَمَعًا‌ ؕ اِنَّ رَحۡمَتَ اللّٰهِ قَرِيۡبٌ مِّنَ الۡمُحۡسِنِيۡنَ‏ ﴿۵۶﴾

উচ্চারণঃ (৫৪) ইন্না-রাব্বাকুমুল্লা-হুল্লাযী খালাকাছছামা-ওয়া-তি ওয়াল আরদা ফী ছিত্তাতি আইইয়া-মিন ছু ম্মাছ তাওয়া-‘আলালআরশি ইউগশিল লাইলান নাহা-রা ইয়াতলুবুহূহাছীছাওঁ ওয়াশশামছা ওয়াল কামারা ওয়ান নুজূমা মুছাখখারা-তিম বিআমরিহী আলা-লাহুল খালকুওয়াল আমরু তাবা-রাকাল্লা-হু রাব্বুল-লামীন। (৫৫) উদ রাব্বাকুম তাদাররুআওঁ ওয়া খুফইয়াতান ইন্নাহূ লা-ইউহিব্বুল মুতাদীন। (৫৬) ওয়ালা-তুফছিদূ ফিল আরদি বাদা ইসলা-হিহা-ওয়াদঊহু খাওফাওঁ ওয়া ত্বমাআন ইন্না রাহমাতাল্লা-হি কারীবুম মিনাল মুহছিনীন।

. মনযিলঃ৯ সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত

قُلِ ادۡعُوا اللّٰهَ اَوِ ادۡعُوا الرَّحۡمٰنَ‌ ؕ اَ يًّا مَّا تَدۡعُوۡا فَلَهُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰى ‌ۚ وَلَا تَجۡهَرۡ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتۡ بِهَا وَابۡتَغِ بَيۡنَ ذٰ لِكَ سَبِيۡلًا‏ ﴿۱۱۰﴾ وَقُلِ الۡحَمۡدُ لِلّٰهِ الَّذِىۡ لَمۡ يَتَّخِذۡ وَلَدًا وَّلَمۡ يَكُنۡ لَّهٗ شَرِيۡكٌ فِى الۡمُلۡكِ وَلَمۡ يَكُنۡ لَّهٗ وَلِىٌّ مِّنَ الذُّلِّ‌ وَكَبِّرۡهُ تَكۡبِيۡرًا‏ ﴿۱۱۱﴾

উচ্চারণঃ (১১০) কুলিদউল্লা-হা আওয়ীদউর রাহমা-না আইঁ ইয়াম্মা-তাদ ফালাহুল আছমাঊল হুছনা-ওয়ালা-তাজহার বিসালা-তিকা ওয়ালা-তুখা-ফিত বিহা-ওয়াবতাগি বাইনা যালিকা ছাবীলা- (১১১) ওয়া কুলিল হামদুলিল্লা-হিল্লাযী লাম ইয়াত্তাখিযওয়ালাদাওঁ ওয়া লাম ইয়াকুল্লাহূ শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল্লাহূ ওয়ালিইয়ুম মিনাযযুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা-

১০. মনযিলঃ ১০ সূরা মুমিনুনের শেষ আয়াত

اَفَحَسِبۡتُمۡ اَنَّمَا خَلَقۡنٰكُمۡ عَبَثًا وَّاَنَّكُمۡ اِلَيۡنَا لَا تُرۡجَعُوۡنَ‏ ﴿۱۱۵﴾ فَتَعٰلَى اللّٰهُ الۡمَلِكُ الۡحَـقُّ‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ رَبُّ الۡعَرۡشِ الۡـكَرِيۡمِ‏ ﴿۱۱۶﴾ وَمَنۡ يَّدۡعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۙ لَا بُرۡهَانَ لَهٗ بِهٖۙ فَاِنَّمَا حِسَابُهٗ عِنۡدَ رَبِّهٖؕ اِنَّهٗ لَا يُفۡلِحُ الۡـكٰفِرُوۡنَ‏ ﴿۱۱۷﴾ وَقُلْ رَّبِّ اغۡفِرۡ وَارۡحَمۡ وَاَنۡتَ خَيۡرُ الرّٰحِمِيۡنَ‏ ﴿۱۱۸﴾

 

উচ্চারণঃ (১১৫) আফাহাছিবতুম আন্নামা-খালাকনা-কুম আবাছাওঁ ওয়া আন্নাকুম ইলাইনা-লা-তুরজাঊন। (১১৬) ফাতাআ-লাল্লা-হুল মালিকুল হাক্কু লাইলা-হা ইল্লা-হুওয়া, রাব্বুলআরশিল কারীম। (১১৭) ওয়া মাইঁ ইয়াদ মাআল্লা-হি ইলা-হান -খারা লা-বুরহা-না লাহূবিহী ফাইন্নামাহিছা-বুহূইনদা রাব্বিহী ইন্নাহূলা-ইউফলিহুল কা-ফিরূন। (১১৮) ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুররা-হিমীন।

১১. মনযিলঃ১১ সূরা সাফফাতের প্রথম ১১ আয়াত

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ‏ ﴿۱﴾ فَالزّٰجِرٰتِ زَجۡرًا ۙ‏ ﴿۲﴾ فَالتّٰلِيٰتِ ذِكۡرًا ۙ‏ ﴿۳﴾ اِنَّ اِلٰهَكُمۡ لَوَاحِدٌ ؕ‏ ﴿۴﴾ رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ الۡمَشَارِقِ ؕ‏ ﴿۵﴾ اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنۡيَا بِزِيۡنَةِ اۨلۡكَوَاكِبِۙ‏ ﴿۶﴾ وَحِفۡظًا مِّنۡ كُلِّ شَيۡطٰنٍ مَّارِدٍ‌ۚ‏ ﴿۷﴾ لَّا يَسَّمَّعُوۡنَ اِلَى الۡمَلَاِ الۡاَعۡلٰى وَيُقۡذَفُوۡنَ مِنۡ كُلِّ جَانِبٍۖ ‏ ﴿۸﴾ دُحُوۡرًا وَّلَهُمۡ عَذَابٌ وَّاصِبٌ  ۙ‏ ﴿۹﴾ اِلَّا مَنۡ خَطِفَ الۡخَطۡفَةَ فَاَتۡبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ‏ ﴿۱۰﴾ فَاسۡتَفۡتِهِمۡ اَهُمۡ اَشَدُّ خَلۡقًا اَمۡ مَّنۡ خَلَقۡنَاؕ اِنَّا خَلَقۡنٰهُمۡ مِّنۡ طِيۡنٍ لَّازِبٍ‏ ﴿۱۱﴾

উচ্চারণঃ () ওয়াসসাফফা-তি সাফফা- () ফাঝঝা-জিরা-তি ঝাজরা- () ফাত্তা-লিয়া-তি যিকরা- () ইন্না ইলা-হাকুম লাওয়া-হিদ। () রাব্বুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদিওয়ামা-বাইনাহুমা-ওয়া রাব্বুল মাশা-রিক। () ইন্না-ঝাইয়ান্নাছছামাআদ্দুনইয়া-বিঝীনাতিনিল কাওয়া-কিব। () ওয়া হিফজাম মিন কুল্লি শাইতা-নিম মা-রিদ। () লা ইয়াছছাম্মাঊনা ইলাল মালাইল লা-ওয়া ইউকযাফূনা মিন কুল্লি জা-নিব। () দুহূ রাও ওয়ালাহুমআযা-বুন ওয়া-সিব। (১০) ইল্লা-মান খাতিফাল খাতফাতা ফাআতবাআহূশিহা-বুন ছাকিব। (১১) ফাছতাফতিহিম আহুম আশাদ্দু খাল কান আম্মান খালাকনা- ইন্না-খালাকনা-হুম মিন ত্বীনিল লা-ঝিব।

১২. মনযিলঃ১২ সূরা আর-রহমান এর ৩৩ থেকে ৪০ আয়াত পর্যন্ত

يٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اِنِ اسۡتَطَعۡتُمۡ اَنۡ تَنۡفُذُوۡا مِنۡ اَقۡطَارِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ فَانْفُذُوۡا‌ؕ لَا تَنۡفُذُوۡنَ اِلَّا بِسُلۡطٰنٍ‌ۚ‏ ﴿۳۳﴾ فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏ ﴿۳۴﴾ يُرۡسَلُ عَلَيۡكُمَا شُوَاظٌ مِّنۡ نَّارٍ ۙ وَّنُحَاسٌ فَلَا تَنۡتَصِرٰنِ‌ۚ‏ ﴿۳۵﴾ فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏ ﴿۳۶﴾ فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتۡ وَرۡدَةً كَالدِّهَانِ‌ۚ‏ ﴿۳۷﴾ فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏ ﴿۳۸﴾ فَيَوۡمَٮِٕذٍ لَّا يُسۡـٴَـلُ عَنۡ ذَنۡۢبِهٖۤ اِنۡسٌ وَّلَا جَآنٌّ‌ۚ‏ ﴿۳۹﴾ فَبِاَىِّ اٰلَاۤءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ‏ ﴿۴۰﴾

উচ্চারণঃ (৩৩) ইয়া-মাশারাল জিন্নি ওয়াল ইনছি ইনিছতাতাতুম আন তানফুযূ মিন আকতা-রিছ ছামাওয়া-তি ওয়াল আরদিফানফুযূ লা-তানফুযূনা ইল্লা-বিছুলতা-ন। (৩৪) ফাবিআইয়ি -লাই রাব্বিকুমা- তুকাযযিবা- (৩৫) ইউরছালুআলাইকুমা-শুওয়া-জু মিন্না-রিওঁ ওয়া নুহা-ছুন ফালা-তানতাসিরা-ন। (৩৬) ফাবিআইয়ি -লাই রাব্বিকুমা- তুকাযযিবা- (৩৭) ফাইযান শাককাতিছ ছামাউ ফাকা-নাত ওয়ারদাতান কাদ্দিহা-ন। (৩৮) ফাবিআইয়ি -লাই রাব্বিকুমা- তুকাযযিবা- (৩৯) ফাইয়াওমা ইযিল্লা-ইউছআলুআন যামবিহী ইনছুওঁ ওয়ালা-জান। (৪০) ফাবিআইয়ি -লাই রাব্বিকুমা- তুকাযযিবা-

 

১৩. মনযিলঃ১৩ সূরা হাশর এর শেষ আয়াত

لَوۡ اَنۡزَلۡنَا هٰذَا الۡقُرۡاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيۡتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنۡ خَشۡيَةِ اللّٰهِ‌ؕ وَتِلۡكَ الۡاَمۡثَالُ نَضۡرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُوۡنَ‏ ﴿۲۱﴾ هُوَ اللّٰهُ الَّذِىۡ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ۚ عٰلِمُ الۡغَيۡبِ وَالشَّهَادَةِ‌ ۚ هُوَ الرَّحۡمٰنُ الرَّحِيۡمُ‏ ﴿۲۲﴾ هُوَ اللّٰهُ الَّذِىۡ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ اَلۡمَلِكُ الۡقُدُّوۡسُ السَّلٰمُ الۡمُؤۡمِنُ الۡمُهَيۡمِنُ الۡعَزِيۡزُ الۡجَـبَّارُ الۡمُتَكَبِّرُ‌ؕ سُبۡحٰنَ اللّٰهِ عَمَّا يُشۡرِكُوۡنَ‏ ﴿۲۳﴾ هُوَ اللّٰهُ الۡخَـالِـقُ الۡبَارِئُ الۡمُصَوِّرُ‌ لَـهُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰى‌ؕ يُسَبِّحُ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ‌ۚ وَهُوَ الۡعَزِيۡزُ الۡحَكِيۡمُ‏ ﴿۲۴﴾

উচ্চারণঃ (২১) লাও আনঝালনা-হা-যাল কুরআ-নাআলা-জাবালিল লারাআইতাহু খা-শিআম মুতাসাদ্দিআম মিন খাশয়াতিল্লা-হি ওয়া তিলকাল আমছা-লুনাদরিবুহা-লিন্নাছি লাআল্লাহম ইয়াতাফাক্কারূন। (২২) হুওয়াল্লা-হুল্লাযী লাইলা-হা ইল্লা-হুওয়া-লিমুল গাইবি ওয়াশশাহা-দাতি হুওয়াররাহমা-নুর রাহীম। (২৩) হুওয়াল্লা-হুল্লাযী লাইলা-হা ইল্লা-হুওয়া আলমালিকুল কুদ্দূছুছ ছালা-মুল মিনুল মুহাইমিনুলআঝীঝুল জাব্বা-রুল মুতাকাব্বিরু ছুবহা-নাল্লা-হিআম্মা-ইউশরিকূন। (২৪) হুওয়াল্লা-হুল খা-লিকুল বা-রিউল মুছাওবিরু লাহুল আছমাউল হুছনা-; ইউছাব্বিহুলাহূ মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি ওয়াহুওয়ালআঝীঝুল হাকীম।

১৪. মনযিলঃ১৪ সূরা জ্বিনের প্রথম আয়াত

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

قُلۡ اُوۡحِىَ اِلَىَّ اَنَّهُ اسۡتَمَعَ نَفَرٌ مِّنَ الۡجِنِّ فَقَالُوۡۤا اِنَّا سَمِعۡنَا قُرۡاٰنًاعَجَبًا ۙ‏ ﴿۱﴾ يَّهۡدِىۡۤ اِلَى الرُّشۡدِ فَاٰمَنَّا بِهٖ‌ ؕ وَلَنۡ نُّشۡرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۙ‏ ﴿۲﴾ وَّاَنَّهٗ تَعٰلٰى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۙ‏ ﴿۳﴾ وَّ اَنَّهٗ كَانَ يَقُوۡلُ سَفِيۡهُنَا عَلَى اللّٰهِ شَطَطًا ۙ‏ ﴿۴﴾

উচ্চারণঃ ()কুল ঊহিয়া ইলাইইয়া আন্নাহুছতামা নাফারুম মিনাল জিন্নি ফাকা-লূ ইন্না-ছামিনা কুরআ-নানআজাবা- ()ইয়াহদীইলাররুশদি ফাআ-মান্না- বিহী ওয়া লান নুশরিকা বিরাব্বিনাআহাদা- ()ওয়া আন্নাহূ তা- জাদ্দু রাব্বিনা- মাত্তাখাযা সা-হিবাতাওঁ ওয়ালা- ওয়ালাদা- ()ওয়া আন্নাহূ কা-না ইয়াকূলু ছাফীহুনা- ‘আলাল্লা-হি শাতাতা-

১৫. মনযিলঃ১৫ সূরা কাফিরুন

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

قُلۡ يٰۤاَيُّهَا الۡكٰفِرُوۡنَۙ‏ ﴿۱﴾ لَاۤ اَعۡبُدُ مَا تَعۡبُدُوۡنَۙ‏ ﴿۲﴾ وَلَاۤ اَنۡـتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ‌ ۚ‏ ﴿۳﴾ وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدۡتُّمۡۙ‏ ﴿۴﴾ وَ لَاۤ اَنۡـتُمۡ عٰبِدُوۡنَ مَاۤ اَعۡبُدُ ؕ‏ ﴿۵﴾ لَـكُمۡ دِيۡنُكُمۡ وَلِىَ دِيۡنِ‏ ﴿۶﴾

উচ্চারণঃ ()কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন। () লাআবুদুমা-তাবুদূন। () ওয়ালাআনতুম-বিদূনা মাআবুদ। () ওয়ালাআনা-বিদুম মা-‘আবাত্তুম, () ওয়ালাআনতুম-বিদূনা মাআবুদ। () লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।

১৬. মনযিলঃ১৬ সূরা ইখলাস

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

 

قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏ ﴿۱﴾ اَللّٰهُ الصَّمَدُ‌ ۚ‏ ﴿۲﴾ لَمۡ يَلِدۡ   ۙ وَلَمۡ يُوۡلَدۡ ۙ‏ ﴿۳﴾ وَلَمۡ يَكُنۡ لَّهٗ كُفُوًا اَحَدٌ ﴿۴﴾

উচ্চারণঃ ()কুল হুওয়াল্লা-হু আহাদ। () আল্লা-হুসসামাদ। () লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ। () ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

১৭. মনযিলঃ১৭ সূরা ফালাক

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِۙ‏ ﴿۱﴾ مِنۡ شَرِّ مَا خَلَقَۙ‏ ﴿۲﴾ وَمِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ ﴿۳﴾ وَمِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِى الۡعُقَدِۙ‏ ﴿۴﴾ وَمِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏ ﴿۵﴾

উচ্চারণঃ ()কুল ঊযুবিরাব্বিল ফালাক () মিন শাররি মা-খালাক। () ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব। () ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিলউকাদ। () ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

১৮. মনযিলঃ১৮ সূরা নাস

بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِۙ‏ ﴿۱﴾ مَلِكِ النَّاسِۙ‏ ﴿۲﴾ اِلٰهِ النَّاسِۙ‏ ﴿۳﴾ مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ  ۙ الۡخَـنَّاسِ ۙ‏ ﴿۴﴾ الَّذِىۡ يُوَسۡوِسُ فِىۡ صُدُوۡرِ النَّاسِۙ‏ ﴿۵﴾ مِنَ الۡجِنَّةِ وَالنَّاسِ‏ ﴿۶﴾

উচ্চারণঃ () কুল ঊযুবিরাব্বিন্না-, () মালিকিন্না-, () ইলা-হিন্না-ছ। () মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ। () আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ- () মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।

Featured Post

Packages – Avenue Educare

Packages – Avenue Educare   1)   Bronze – 1K First Paper Reading Spelling Word Meaning     2)   Silver – 2K Second Paper Definitive   3)   G...