২৬-০৯-২০২৪ খ্রিষ্টাব্দ
বরাবর
মুহতামিম মহোদয়
মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা মাধবপুর
৮১৮ পূর্ব মাধবপুর, মাধবপুর হবিগঞ্জ।
বিষয়ঃ বাড়িতে যাওয়ার জন্য ছুটির আবেদন প্রসঙ্গে
জনাব
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার মাদরাসার একজন নিয়মিত ছাত্র। আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রোজ সোমবারে আমার মেঝো চাচার বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে । উক্ত বিয়েতে সকল আত্নীয় স্বজন আমাদের বাড়িতে আসবে এবং উনাদের আপ্যায়ন, মেহমানদারি করার জন্য আমিসহ আমাদের পরিবারের সকল সদস্য আগে থেকেই আমাদের বাড়িতে উপস্থিত থাকা খুবই জরুরী । তাই ০২ দিন আগেই বাড়িতে গিয়ে আমার উস্পস্থিত হওয়া জরুরী এবং এই ছুটির ব্যাপারে আমার বাবা ও মা উভয়ের সম্মতি আছে ।
চলতি বছরে আমার ভোগকৃত ছুটির পরিমান ০৭ দিন
আর আজ থেকে ৩৬ দিন আগে আমি ০২ দিনের জন্য ছুটি কাটিয়েছিলাম
অতএব হুজুর সমীপে আকুল আবেদন এই যে উপরে উল্লেখিত বিষয়ের গুরুত্ব, বাবা মায়ের সম্মতি, শ্রেণি শিক্ষকের অনুমতি ও আমার অতীত ছুটির ট্র্যাক রেকর্ড বিবেচনা করে আমাকে ছুটি দানে বাধিত করলে আমি কৃতজ্ঞ থাকব ।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোহাম্মদ মামুনুল হ্বক জাকারিয়া
বিভাগ- হিফজ
গ্রুপ- দশপাড়া
আইডি নং- ২৪০৭০০৯
মন্তব্য-
ছাত্রের স্বাক্ষর
বাবা অথবা মায়ের স্বাক্ষর
ট্র্যাক রেকর্ড ডায়েরি থেকে
শ্রেণি শিক্ষকের স্বাক্ষর
সবার শেষে মুহতামিমের স্বাক্ষর
ফাইলে জমা থাকবে ।
ছুটি কাটিয়ে আসার পর আবেদনপত্র লালকালি দিয়ে আপডেট হবে, ডায়েরি আপডেট হবে এবং সবার শেষে রেকর্ড-পারসন স্বাক্ষর করার পর মুহতামিম স্বাক্ষর করে ফাইলে যাবে ।

No comments:
Post a Comment