Disable copy & paste

প্রাক প্রাথমিক থেকে এইচএসসি পর্যন্ত সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য আমাদের সেন্টারে কোচিং করার সুযোগ আছে । পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আমাদের সেন্টারে ভর্তি হয়ে বাসায় বসে অনলাইনে ইংরেজিসহ ক্লাস করার সুযোগ আছে। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে আমাদের মোবাইল +8801711360475 নাম্বারে যোগাযোগ করুন।

চাকরি করতে চাইলে আবেদনপত্র যেভাবে লিখতে হয়

 ০৫ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

বরাবর

অধ্যক্ষ মহোদয়

আল হিকমাহ ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল

৮১৮, পূর্ব মাধবপুর, মাধবপুর, হবিগঞ্জ।

বিষয়ঃ ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন


জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোহাম্মদ আবুল বাশার গত ০৪-১০-২০২৪ খ্রিষ্টাব্দ রোজ সোমবারে আপনার "আল হিকমাহ ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল"  এর ব্লগসাইট ও ফেইসবুক পেইজ এর মাধ্যমে জানতে পারলাম আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিতে যাচ্ছেন ।  আমি ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবায় আত্ননিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করছি। উল্লেখ্য আমি রোজ এশিয়া স্কুল অ্যাান্ড কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হই । তারপর আল হিকমাহ ইন্টারন্যাশনাল গ্রামার কলেজ থেকে ২০১৮ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হই । তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ খ্রিষ্টাব্দে সিজিপিএ ৩.৫০ পেয়ে রসায়নে অনার্স সম্পন্ন করি এবং  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ২০২৩ খ্রিষ্টাব্দে সিজিপিএ ৪.০০ পেয়ে রসায়নে মাষ্টার্স সম্পন্ন করি। অধিকিন্তু "এভিনিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার" থেকে সিজিপিএ ৩.০০ পেয়ে কম্পিউটার এপ্লিকেশনে ৬ মাসের ডিল্পোমা কোর্স সম্পন্ন করি ।




অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন উপরে উল্লেখিত আমার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা,  চাকরি করার মাধ্যমে দেশ ও দেশের মানুষের সেবা করার তীব্র ইচ্ছা ইত্যাদি বিষয় বিবেচনা করে আমাকে চাকরিতে নিয়োগদানের ধাপসমূহ সুসম্পন্ন  করার সুযোগ দানের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগদানে বাধিত করলে আমি খুবই উপকৃত হব এবং আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব।


নিবেদক

মোহাম্মদ আবুল বাশার

৮৭৯ মাষ্টারবাড়ি, চাপরতলা, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়া

মোবাইলঃ +8801711 000 000

ঈমেইলঃ- abulbasharbdpr@gmail.com


No comments:

Featured Post

Packages – Avenue Educare

Packages – Avenue Educare   1)   Bronze – 1K First Paper Reading Spelling Word Meaning     2)   Silver – 2K Second Paper Definitive   3)   G...