মাসিক পরীক্ষা নোটিশ
* প্রত্যেক মাসের মাসিক-পরীক্ষা অনুষ্ঠিত
হবে উক্ত মাসের ২৬ তারিখে
* পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে
* ২৬ তারিখে কোনো কারনে প্রতিষ্ঠান বন্ধ থাকলে
যেদিন প্রতিষ্ঠান খোলা হবে সেদিন পরীক্ষা নেওয়া হবে
** ফলাফল প্রকাশ করা হবে প্রত্যেক মাসের ২৮
তারিখ সকাল ১০.১০ মিনিটে । ফলাফল নিতে বাবা
অথবা মা বাধ্যতামূলক সকাল ১০.১০ মিনিটে উপস্থিত থাকতে হবে । শিক্ষার্থীদের হাতে ফলাফল
দেওয়া হবে না ।
* ফলাফল প্রদান অনুষ্ঠানে কেউ দেরি করে আসা
যাবে না।
* প্রত্যেক বিষয়ে ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের
পরীক্ষা হবে । তবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে তা কোনো শিক্ষার্থীকে জানানো যাবে
না। তারা পরীক্ষার আগের রাতে সকল বিষয় পড়তে
হবে।
* কোনো সাজেসন্স দেওয়া হবে না।
* সিলেবাস, ক্লাসের খাতা, ক্লাসের সকল প্রকার
বই, লেকচার শীট, শিক্ষকের গাইডলাইন, আমাদের নিজেদের ফেইসবুক, ইউটিউব, ব্লগ অনুসরণ করা
যেতে পারে ভাল ফলাফল করার জন্য । অনলাইন ক্লাসের
লিঙ্ক জানতে প্রিন্সিপাল স্যারের সাথে হোয়াটসএপ্স নাম্বারে ম্যাসেজ করুন ।
* ২৬ তারিখ থেক ৩১ তারিখ পর্যন্ত বিদ্যালয়
বন্ধ থাকলে ২৬ তারিখের আগের দিন পরীক্ষা নেওয়া হবে ।

No comments:
Post a Comment